
আমাদের ঠিকানা ডেস্ক।
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কাছে একটি ৯ মি.মি. পিস্তল থাকার কথা স্বীকার করে সাজ্জাদ।
পরে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য তার বাসায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সাজ্জাদ হোসেনের স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশে একটি ডোবায় ফেলে দেয়।
বিষয়টি বুঝতে পেরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে আভিযানিক দল তীক্ষ্ম বুদ্ধিমত্তার সঙ্গে সার্চ অপারেশন পরিচালনা করে ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করে। পিস্তল ছাড়াও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের ঠিকানা নিউজ।




















