, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয় নিয়ে নির্দেশনা জারি।

  • প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে
  • ৪ পড়া হয়েছে

নিউজ ডেস্ক।

বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্ক দেখা দেওয়ায় ফিলিং স্টেশন থেকে তেল ক্রয় ও সরবরাহের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।আজ শুক্রবার (৬ মার্চ) জ্বালানি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে ত্রিমুখী উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানো নিয়ে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে। অনেকেই বেশি পরিমাণ জ্বালানি সংরক্ষণের চেষ্টা করছেন।

এ পরিস্থিতিতে জ্বালানি তেল সরবরাহ গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। একই সঙ্গে প্রতিবার জ্বালানি তেল নেওয়ার সময় পূর্ববর্তী ক্রয় রশিদ বা বিল প্রদর্শন করতে হবে।

আমাদের ঠিকানা নিউজ। 

ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয় নিয়ে নির্দেশনা জারি।

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে