, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার৭।

  • প্রকাশের সময় : ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৮ পড়া হয়েছে

নিউজ ডেস্ক।

 মঙ্গলবার  ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রোববার দিবাগত রাতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহজনকভাবে অবস্থানরত সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে চারটি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, একটি লাল-নীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, একটি প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং একটি স্টিলের চেইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), মো. তসলিম (৩৯),মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।গত সোমবার গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

আমাদের ঠিকানা।

নগরীর ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার৭।

প্রকাশের সময় : ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬