আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাজী দাউদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘটনা ঘটে।আহত নুরুল আবছার আকবর শাহ এলাকার বশির মো, বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।তাকে হাসপাতালে নিয়ে আসা রবিউল হোসেন বলেন, নুরুল আফসার ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রের দিকে যাচ্ছিলেন।
এসময় ভোটকেন্দ্রের সামনে স্থানীয় ইমন ও তার ভাইয়ের সঙ্গে নুরুল আফসারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল আফসারকে ছুরিকাঘাত করা হয়। নুরুল আফসার ও ইমন একই এলাকার বাসিন্দা।পরবর্তীতে স্থানীয়রা নুরুল আফসারকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, চাচা-ভাতিজার মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে চাচাকে ছুরিকাঘাতে করা হয়। ভোটকেন্দ্রের অনেক দূরে এ ঘটনা ঘটেছে।এটা ভোট সংশ্লিষ্ট কোনও ঘটনা নয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমাদের ঠিকানা।

























