, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একদিনের সিরিজ হারের পর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু।

  • প্রকাশের সময় : ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬৬ পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারের পর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরুকরেছে। ক্রিকেট বিশেষজ্ঞ এবং ফ্যানদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। অনেকেই তাঁকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে। কিন্তু এমন সম্ভাবনা উড়িয়ে দেন দেবজিৎ সাইকিয়া। বিসিসিআইয়ের সচিবের দাবি, এমন কোনও প্রশ্নই উঠছে না। একটি সাক্ষাৎকারে তিনি জানান, মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে শেষ সিদ্ধান্ত বিসিসিআইকেই নিতে হবে।

সাইকিয়া বলেন, ‘ভারত ১৪০ কোটি মানুষের দেশ। সবাই ক্রিকেট বিশেষজ্ঞ। সবার মতামত থাকবে। আমরা কাউকে আটকাতে পারব না। মিডিয়া সহ সবাই নিজের মতামত দিতেই পারে। প্রচুর খবর রটছে। অনেক প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটার নিজেদের মতামত দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এইসব ভরে যাচ্ছে। কিন্তু বিসিসিআইয়ে‌ আমাদের নিজস্ব ক্রিকেট কমিটি আছে। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে সেই কমিটি গড়া। তাঁরাই সব সিদ্ধান্ত নিচ্ছে। দল নির্বাচনের জন্য পাঁচজন নির্বাচক আছে। ওদেরও যোগ্যতা দিয়ে এই জায়গায় পৌঁছতে হয়েছে। প্রত্যেক সিদ্ধান্তের বিরোধী মতামত হতেই পারে। সবার মতামত নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেট কমিটি এবং নির্বাচকরাই নেবে।’

ম্যাচ হেরে অদ্ভুত যুক্তি সূর্যর

চতুর্থ টি-২০ তে ধাক্কা, হারা ম্যাচে ভারতের প্রাপ্তি রিঙ্কু-শিবম

প্রসঙ্গত, এর আগে মনোজ তিওয়ারি দাবি করেন, ভারত টি-২০ বিশ্বকাপ জিততে না পারলে গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া উচিত। রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক করা নিয়েও প্রশ্ন তোলেন। মনোজ বলেন, ‘গৌতম গম্ভীর টি-২০ বিশ্বকাপ জিততে সক্ষম না হলে, বিসিসিআইয়ের বড় এবং কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। বোর্ডের সচিব বলেন, চুক্তির শেষপর্যন্ত গম্ভীরের ওপর আস্থা রাখা হবে। কিন্তু টি-২০ বিশ্বকাপে ভাল ফলাফল না হলে, গম্ভীরকে নিয়ে বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয়, সেক্ষেত্রে তাঁকে সরিয়ে দেওয়া হবে।’ বেশ কয়েকদিন ধরেই গম্ভীরের কোচিং নিয়ে আঙুল তোলা হচ্ছে। এবার তারই জবাব দিলেন বিসিসিআই সচিব। প্রসঙ্গত, গম্ভীরের কোচিংয়ে লাল বলের ক্রিকেটে ভারতের পারফরম্যান্সের অবনতি হয়েছে। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হারে টিম ইন্ডিয়া। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু সাদা বলের ক্রিকেটে ভারত ধারাবাহিকতা বজায় রাখায় সবকিছু ধামাচাপা পড়ে যায়। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারে গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

একদিনের সিরিজ হারের পর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু।

প্রকাশের সময় : ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬