, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চলছে নানা নাটক।

  • প্রকাশের সময় : ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪৭ পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক
বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চলছে নানা নাটক বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার আবার তাদের ফেরানোর কথা ভাবছে আইসিসি।
এর আগে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজনে ঝামেলা কম হবে, আর এটিই মূলত বিসিবি চাইছিল।
এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি প্রকাশ করে। একই দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। কারণ, বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। এই সিদ্ধান্ত না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
বাংলাদেশ বাদ পড়ার দিনই মহসিন নাকভি বলেন, সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপে না-ও খেলতে পারে। এরপর গতকাল দিনভর চলে নানা নাটক। পাকিস্তানের গণমাধ্যম জানায়, তারা হয়তো শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে নাকভি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সব বিকল্প খোলা রাখা হচ্ছে। আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের র‍্যাঙ্কিংয়ের কাছাকাছি থাকা দলকে সুযোগ দেওয়া হয়। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৭ নম্বরে আর বাংলাদেশ ৯ নম্বরে। এই কারণে পাকিস্তান সরে গেলে বাংলাদেশের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। আগেই বাংলাদেশ নাম প্রত্যাহার করায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল।
সব মিলিয়ে, শেষ মুহূর্তে যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে আবার বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চলছে নানা নাটক।

প্রকাশের সময় : ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬