, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বোয়ালখালীতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ।

  • প্রকাশের সময় : ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৩ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে ককটেল বিস্ফোরণের অভিযোগ করেছে দলের নেতাকর্মীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী সভা চলছিল। হঠাৎ সভাস্থলের অদূরে বিকট শব্দে বিস্ফোরণ হলে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সভা সংক্ষিপ্ত করে শেষ করা হয় বলে জানা গেছে। পরে উপজেলা সদরে নেতাকর্মীরা এসে বচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী সভা লক্ষ্য করেই ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ধরনের ঘটনা নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, আল্লাহর রহমতে কেউ হতাহত হয়নি। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেএ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ককটেলের কোন আলামত পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহ আজাদীকে বলেন, ককটেল বিস্ফোরণের সময় আমি বক্তব্য দিচ্ছিলাম। এসময় ঠিক ৫০ গজ দূরে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এর আগে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বন্দুকধারীর হামলায় চট্টগ্রাম–৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন এবং একজন দলীয় সমর্থক নিহত হন।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

বোয়ালখালীতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ।

প্রকাশের সময় : ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬