, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলোগ্রাউন্ডে বিএনপির সভাস্থল পরিদর্শনে সিএমপি কমিশনার।

  • প্রকাশের সময় : ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৯২ পড়া হয়েছে

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালের নির্বাচনী সভাকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

আজ রবিবার রাত ৮টার দিকে তিনি পলোগ্রাউন্ড এলাকায় উপস্থিত হয়ে সভাস্থল ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সিসিটিভি মনিটরিং, নিয়মিত টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “নগরবাসীর জানমাল রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আমাদের ঠিকানা। 

পলোগ্রাউন্ডে বিএনপির সভাস্থল পরিদর্শনে সিএমপি কমিশনার।

প্রকাশের সময় : ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬