, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩। প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ জনকে পূর্ন বন্টন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস আটক। প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেদ্ধ ঘোষণা। যোগ্য নেত্রী গোলতাজ বেগমকে, চট্টগ্রাম মহানগর থেকে মনোনীত করার আহ্বান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। কালামিয়াবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ও ইফতার সামগ্রী না পেয়ে হালি হাতে ফিরলেন অসহায় মানুষগুলো। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন: মোস্তাকুর রহমান। কারওয়ান বাজারে ট্র্যাফিক সিগন্যালে রাষ্ট্র পতি।

চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের প্রতিশ্রুতি তারেক রহমানের।

  • প্রকাশের সময় : ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩০ পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি বিজয়ী হলে রাষ্ট্র পরিচালনায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

আজ রোববার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “বিএনপিকে ভোট দিয়ে জয়ী করলে দেশ পরিচালনায় পরিবর্তন আনা সম্ভব হবে। চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে দেশের অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করা হবে।”

দুর্নীতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। দুর্নীতিবাজ যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে সকাল থেকেই চট্টগ্রাম নগরী ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন। সকাল ১০টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন। মঞ্চের প্রথম সারিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটির মেয়র শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং বিভিন্ন আসনের প্রার্থীরা।

এ ছাড়া দ্বিতীয় সারিতে চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা অবস্থান নেন। সমাবেশে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

আমাদের ঠিকানা। 

২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩।

চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের প্রতিশ্রুতি তারেক রহমানের।

প্রকাশের সময় : ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬