, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে।

  • প্রকাশের সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

বিআইডব্লিউটিএ ঘাট থেকে দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

সরকারি বিধিনিষেধের কারণে দীর্ঘ  নয়মাস বন্ধ থাকার পর আবারও জেগে উঠছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনগামী সমুদ্রপথ ১ ডিসেম্বর থেকে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাঃ সম্পাদক হোসাইন বাহাদুর জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি- এই ২ মাসে মোট সাতটি জাহাজ এই রুটে চলাচলের প্রস্তুতি নিয়েছে। তবে প্রথম দিন কতটি জাহাজ চলবে তা নির্ভর করবে পর্যটকের সংখ্যার ওপরণ্টা। এই অস্বস্তিকর সময়সূচির কারণে পর্যটকরা আগ্রহ দেখাননি- ফলে নভেম্বরে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি।

ডিসেম্বর- জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি থাকায় স্বাভাবিকভাবেই পর্যটকের ভিড় বাড়বে- যা জাহাজ চলাচলের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় সরকার এবার অত্যন্ত কঠোর। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী- নভেম্বরে পর্যটকেরা শুধু দিনে ভ্রমণ করতে পারবেন; রাত্রিযাপন নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারি- এই দুই মাস রাত্রিযাপনের অনুমতি রয়েছে। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে যেতে পারবেন।সেরা ট্যুর প্যাকেজবিআইডব্লিউটিএ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে অনলাইন টিকিট নিতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড- এ ছাড়া টিকিট ‘নকল’ হিসেবে গণ্য হবে। ১ ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত (৯ মাস) আবার পর্যটক যাতায়াত বন্ধ থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য, সৈকতে আলো জ্বালানো, শব্দ করা, বারবিকিউ- সবই নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রি নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক- ঝিনুক ও যে কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে দণ্ডযোগ্য। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

প্লাস্টিক বহন নয়- বিশেষ করে একবার ব্যবহার্য পণ্য যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক স্ট্র, চামচ, সাবান-শ্যাম্পুর ছোট প্যাকেট, ৫০০- ১০০০ মিলিলিটারের বোতল ইত্যাদি।নতুন নীতিমালা অনুযায়ী, এবার ভ্রমণের সময়সূচি, জাহাজের যাতায়াত, এবং পর্যটকের সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ- অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মোট ৩ মাসই পর্যটকরা প্রবাল দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন।

আমাদের ঠিকানা। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে।

প্রকাশের সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫