, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অরক্ষিত হয়ে উঠেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।

  • প্রকাশের সময় : ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

অরক্ষিত হয়ে উঠেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারের চকরিয়ার অংশের ৪৪ কিলোমিটার।গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মাহমুদুল হক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত মাহমুদুল হক উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।হাসড়ক সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বৃহস্পতিবার গভীর রাতে লামা পাহাড়কেন্দ্রিক একটি ডাকাত চক্র মহাসড়কে রশি টান দিয়ে মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মাহমুদুল হক মারা যান এবং ৩জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক এবং জড়িত সন্দেহে আরও তিনজনকে প্রাথমিকভাবে শনাক্ত করে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “মালুমঘাট ঢালার এ ঘটনা ডাকাত দলের কৌশলগত হামলার অংশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতের কবলে পড়া মোটরসাইকেল দুইটি পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ কর্মকর্তা আনোয়ার আরও বলেন, পাহাড়ি জনপদ লামা কেন্দ্রিক একদল ডাকাত সুযোগ বুঝে পাহাড়ি পথে কক্সবাজারে এসে চুরি, ডাকাতি সংগঠিত করে এবং কৌশলে পাহাড়ে ঢুকে পড়ে। যার কারণে মহাসড়কের ৪৪ কিলোমিটার অরক্ষিত হয়ে উঠেছে।

বাস চালক রোস্তম আলী বলেন, মহাসড়কের কক্সবাজার অংশের প্রায় ১০ টি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ণ। চালক ও যাত্রীরা চরম আতঙ্কে থাকেন। তার মতে, থানা ও হাইওয়ে পুলিশ টহল ডিউটির চেয়ে চাঁদাবাজির কাজে বেশি ব্যস্ত থাকেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মালুমঘাট হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মহাসড়কে যানজট নিরসনের পাশাপাশি নিয়মিত দুইটি টহলদল অপরাধ নির্মূলে কাজ করছেন।

মহাসড়কের রামু অংশের প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো, ফরিদ বলেন, অপরাধ নির্মূলে রামু থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কের রামু অংশে দিনে দুটি টিম টহলে থাকেন। এছাড়া রাতে তিনটি টিম টহলে থাকেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন, কিভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই প্রচেষ্টা চলছে। তার আলোকে মহাসড়ক সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মহাসড়কের কক্সবাজার অংশে যেসব স্পষ্ট ঝুঁকিপূর্ণ, সেসব এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও চকরিয়া থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করবেন।

আমাদের ঠিকানা। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

অরক্ষিত হয়ে উঠেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।

প্রকাশের সময় : ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫