, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবারও কিছুটা বেড়েছে।

  • প্রকাশের সময় : ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
  • ১৬৭ পড়া হয়েছে
নিউজ ডেস্ক।
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
জুন মাসে সামান্য কমার পর ২০২৫ সালের জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবারও কিছুটা বেড়েছ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, জুলাইয়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশ। এর আগের মাস, অর্থাৎ জুনে এই হার ছিল ৮.৪৮ শতাংশ।আজ বৃহস্পতিবার বিবিএস এ তথ্য জানিয়েছে।
বিবিএসের তথ্যানুযায়ী, জুলাইয়ে খাদ্য ও খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিই সামান্য বেড়েছে। এ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৫৬ শতাংশ, যা জুন মাসে ছিল ৭.৩৯ শতাংশ।
অন্যদিকে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি জুন মাসের ৯.৩৭ শতাংশ থেকে সামান্য বেড়ে জুলাইয়ে ৯.৩৮ শতাংশ হয়েছে।
তবে গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালের জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ১১.৬৬ শতাংশ, যেখানে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১৪.১০ শতাংশ ও খাদ্য-বহির্ভূত খাতে ছিল ৯.৬৮ শতাংশ।
জুলাইয়ের এই উত্থানের আগে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমে আসছিল। মার্চ মাসের ৯.৩৫ শতাংশ থেকে এপ্রিলে ৯.১৭ শতাংশে, মে মাসে ৯.০৫ শতাংশে ও জুনে ৮.৪৮ শতাংশে নেমে এসেছিল মূল্যস্ফীতি।
আমাদের ঠিকানা।
জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবারও কিছুটা বেড়েছে।

প্রকাশের সময় : ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫