, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শক্তিশালী পাসপোর্ট তালিকায় অগ্রগতি বাংলাদেশের।

  • প্রকাশের সময় : ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৮০ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

শুক্রবার ২৫ জুলাই ২০২৫

বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ৯৪ তম। হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ (ত্রৈমাসিক) হালনাগাদ থেকে এ তথ্য জানা যায়।

ইনডেক্স অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এই তালিকা তৈরিতে পাসপোর্টধারীদের ভিসামুক্ত, অন-অ্যারাইভাল এবং ই-ভিসা সুবিধার ওপর ভিত্তি করে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বছরের পাসপোর্ট শক্তিমত্তার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ)। তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯ দেশ)।

তালিকায় শীর্ষ স্থানে উঠে আসা অন্য দেশেগুলোর মধ্যে ৪র্থ: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন (১৮৮ দেশ), ৫ম: গ্রিস, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড (১৮৭ দেশ), ৬ষ্ঠ: যুক্তরাজ্য (১৮৬ দেশ), ৭ম: অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড (১৮৫ দেশ), ৮ম: কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত (১৮৪ দেশ), ৯ম: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া (১৮৩ দেশ), ১০ম: আইসল্যান্ড, লিথুনিয়া, যুক্তরাষ্ট্র (১৮২ দেশ)

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি পাসপোর্টের অবস্থান উন্নতির এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণে আরও সুবিধা পেতে পারেন দেশটির নাগরিকরা।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

শক্তিশালী পাসপোর্ট তালিকায় অগ্রগতি বাংলাদেশের।

প্রকাশের সময় : ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫