, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালকের মৃত্যু।

  • প্রকাশের সময় : ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

শুক্রবার ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছ।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।নিহত রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।

রমজান মুন্সির ভাই ইমরান মুন্সি জানান, এর আগে বুধবার দুপুর ২:৩০ ঘটিকার সময় অটোরিকশা নিয়ে সদরের চৌরঙ্গী কোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তির গুলি তার ডান হাতের কব্জির ওপর এবং ডান পাশের বগলে লাগে। বুলেটটি তার শরীরের ভিতরেই থেকে যায়। খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে বুধবার রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সী ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দুইটার দিকে মারা যান। লাশ বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবার বলবৎ হবে কারফিউ। এই সময় আরও বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে।

কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে সেনাবাহিনীও।অন্যদিকে সহিংসতার ঘটনায় আরও ২০ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।

প্রসঙ্গত, গত বুধবার গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দিনভর সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়। ওইদিন সন্ধ্যায় হাসপাতাল সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে।নিহতরা হলেন—দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। রমজান মুন্সিকে নিয়ে সে সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালকের মৃত্যু।

প্রকাশের সময় : ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫