, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি। রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী আইনজীবীর। ৩৮ হাজার মামলায় ৯ কোটি টাকা জরিমানা। এমপি হতে হান্নান মাসউদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন। মিয়ানমারের অভ্যন্তরে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে এক কিশোর নিহত। নতুন এক ঐতিহাসিক অর্জন যোগ হলো লিওনেল মেসির। স্বেচ্ছায় প্রেমের টানে ঘর ছেড়ে সংসার পেতেছে বলে পুলিশের তদন্তে। মেক্সিকোর তরুণ তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। প্রধান মন্ত্রীর সঙ্গে ইউএনডিপির সাক্ষাৎ। আবারও কমেছে স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট।

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: রিজওয়ানা হক।

  • প্রকাশের সময় : ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২০৩ পড়া হয়েছে

নিউজ ডেস্ক।

মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছে। আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে যাবে এবং পরে ইআরডির মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে যাবে। এরপর বিস্তারিত রিপোর্ট করে শুরু হবে এর বাস্তবায়নের কাজ। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশ এই দুটি দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিতে দুদেশরই সম্মতি লাগবে।

পরে রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশে রওনা দেন।এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকীসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

আমাদের ঠিকানা।

রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি।

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: রিজওয়ানা হক।

প্রকাশের সময় : ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫