, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি। রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী আইনজীবীর। ৩৮ হাজার মামলায় ৯ কোটি টাকা জরিমানা। এমপি হতে হান্নান মাসউদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন। মিয়ানমারের অভ্যন্তরে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে এক কিশোর নিহত। নতুন এক ঐতিহাসিক অর্জন যোগ হলো লিওনেল মেসির। স্বেচ্ছায় প্রেমের টানে ঘর ছেড়ে সংসার পেতেছে বলে পুলিশের তদন্তে। মেক্সিকোর তরুণ তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। প্রধান মন্ত্রীর সঙ্গে ইউএনডিপির সাক্ষাৎ। আবারও কমেছে স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট।

আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন: সংস্কৃতি উপদেষ্টা।

  • প্রকাশের সময় : ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১৫৭ পড়া হয়েছে

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হবে, সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

আজ সোমবার ঢাকায় গণভবনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।তিনি বলেন, ‘আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও পরে’।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, একজন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করার পর তিনি যেন উপলব্ধি করতে পারেন- কেন হলো জুলাই বিপ্লব, আওয়ামী লীগের দুঃশাসন এবং অভ্যুত্থানের স্মৃতি।তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার আদালত করবে কিন্তু আমাদের উদ্দেশ্য হলো একজন দর্শনার্থী জাদুঘরে এসে যেন শেখ হাসিনার অপরাধের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারেন।

জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য একটি আইনি কাঠামো দাঁড় করানো হবে বলেও জানান তিনি।সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই স্মৃতি জাদুঘরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র, বিভিন্ন স্মারক, নানা উপকরণ, শহীদদের জামাকাপড়, চিঠি, গুরুত্বপূর্ণ নথিপত্র, ওই সময়ের পত্রিকার কাটিং, অডিও-ভিডিওসহ বিভিন্ন স্মৃতি স্মারক থাকবে।

এছাড়া সেখানে বিশেষ স্থান পাচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্যও। এ জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরেরই একটি অংশ।সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ঠিকানা

রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি।

আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন: সংস্কৃতি উপদেষ্টা।

প্রকাশের সময় : ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫