, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নগরীর বিভিন্ন মোড়ে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এসব যানবাহনকে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ কেজি ৮২০ গ্রাম গাঁজা, একটি টাপেন্টাডল ট্যাবলেট ও একটি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার। বিপিএসএ ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ  কার্যনির্বাহী কমিটি গঠন। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে। বিতর্কিত সিদ্ধান্তে পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা। বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে।

  • প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে

কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে বাংলাদেশের জন্য সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

মন্ত্রী জানান, আগামী এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার।পর্যায়ক্রমে অন্যান্য দেশের শ্রমবাজারও উন্মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরও জোরদার ও ফলপ্রসূ করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

amadertikana.com

জনপ্রিয়

নগরীর বিভিন্ন মোড়ে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এসব যানবাহনকে।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে।

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে