, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মামলার শুনানি শেষে আদালত থেকে নামানোর সময় সিঁড়িতে পড়ে যান সাবেক স্পিকার ড, শিরিন। বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ নাসা শ্রমিকদের। জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না বললেন জ্বালানিমন্ত্রী সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা। ইলেকট্রিক ভেহিকেল–ইভি) সেবা চালু করা হয়েছে।আজ  যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। কক্সবাজার জেলা পর্যায়ে ‘জরুরি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন। নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন ফোন পিক্সেল ১০এ এসেছে ভারতের রাহুল অরুণোদয় ব্যানার্জি ও জুবিন গার্গ, দুজনের কেউই আর বেঁচে নেই। রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ নাসা শ্রমিকদের।

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।আজ মঙ্গলবার সকাল দশটার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।অবরোধে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন।

এদিকে অবরোধ করে বিক্ষোভের ফলে মহাসড়কে পদুয়ার বাজার অংশ থেকে দুই পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী ও চালকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটের সময় অবরোধ কর্মসূচি চলছিল।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম গণমাধ্যমকে বলেন, শ্রমিকরা অনেকক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে আছেন। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

আমাদের ঠিকানা নিউজ।

জনপ্রিয়

মামলার শুনানি শেষে আদালত থেকে নামানোর সময় সিঁড়িতে পড়ে যান সাবেক স্পিকার ড, শিরিন।

বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ নাসা শ্রমিকদের।

প্রকাশের সময় : এক ঘন্টা আগে