, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বোয়ালখালীতে আরও একটি হাসপাতাল নির্মাণ করা হবে : এরশাদ উল্লাহ। জুলাইযোদ্ধা’ নামের একটি সংগঠনের অফিস করার জন্য প্রেসক্লাব দখলের চেষ্টা। আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি: স্বরাষ্ট্র মন্ত্রী। মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান: প্রধান মন্ত্রী। কুমিল্লার বাস ট্রেন সংঘর্ষের ঘটনায় প্রধান মন্ত্রী গভীর শোক। বাস ট্রেন সংঘর্ষে ঢাকা- চট্রগ্রাম রেলপথ বন্ধ। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এই ঈদ অত্যন্ত আনন্দের। ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ১ লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী। থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছেন জাপান। শুস্ক মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে চর জেগেছে।

মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান: প্রধান মন্ত্রী।

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ৫ পড়া হয়েছে

মেজবাহ উদ্দীন : ঢাকা।

স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীকে সম্মিলিতভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান

আজ বুধবার (২৫ মার্চ) দেওয়া ওই বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

স্বাধীনতার মূল লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

তিনি উল্লেখ করেন, প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করা জরুরি।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, “আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।” সবশেষে তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

আমাদের ঠিকানা নিউজ।

বোয়ালখালীতে আরও একটি হাসপাতাল নির্মাণ করা হবে : এরশাদ উল্লাহ।

মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান: প্রধান মন্ত্রী।

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে