
নিজস্ব প্রতিবেদক।
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেটকার চালক নিহ হয়েছে। এসময় দু’জন মোটরসাইকেল আরোহী রাব্বিসহ তার বন্ধু আহত হয়। আজ রোববার সকাল এবং শনিবার রাতে নাটোর সদর এবং বড়াইগ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গড়মাটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্খলেই কার চালক জুলফিকার আলী নিহত হয়। এসময় প্রাইভেটকারটি দুমড়েমুছরে যায়। নিহত জুলফিকার পাবনা ইশ্বরদীর নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে।
নাটোর বনপাড়া ফাইয়ার সার্ভিসের রিডার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-৩৯-৪৯৭৯ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুছরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কারের ভিতর থেকে চালককে মৃত্য অবস্থায় উদ্ধার করা হয়।
অপরদিকে, শনিবার রাত সাড়ে আটটার দিকে নাটোর সদরের একডালা শান্তি ফিলিং স্টেশনের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান আল মাহমুদ (২৬) নামে একজন নিহত এবং অপর দু’জন রাব্বি তার বন্ধু আহত হয়।
নিহত হাসান আল মাহমুদ নাটোর সদর উপজেলাল নারানপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
নাটোর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা শান্তি ফিলিং স্টেশনের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসান আল মাহমুদ, রাব্বীসহ তিনজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসান আল মাহমুদকে মৃত ঘোষণা করা হয়। ওপর দিকে রাব্বীসহ দুইজনের উন্নত চিকিৎসার রামেক হাসপাতালে প্রেরণ করা হয়।
আমাদের ঠিকানা নিউজ।

























