, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীটাকে বরাবরের জন্য বদলে দিয়েছিল। ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে: হানিফ সংকেত। ঈদ উদযাপন করবে ৩ শতাধিক শিক্ষার্থী,। জাতীয় ঈদ মাঠে সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার। ট্রাম্পের শর্তে শান্তি চুক্তিতে রাজি কিনা কোনও নিশ্চয়তা নেই। চট্রগ্রাম সাতকানিয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল। যাত্রীবাহী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ ২ নারী নিহত। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীদের তীব্র চাপ সৃষ্টি হয়। বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম তবে সবজির দাম কিছুটা কমেছে। চট্রগ্রাম টেরিবাজার বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু ২।

জাতীয় ঈদ মাঠে সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার।

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবরদক।

ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানসহ সব ঈদগাহ ময়দান, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটসহ যেসব জায়গায় জনসমাগম হয় এমন জায়গায় সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ।এর আগে বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

ইফতেখার আহমেদ বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জনগণের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের অতিরিক্ত র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে জাতীয় ঈদগাহ ময়দানসহ সব ঈদগাহ ময়দান, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটসহ যেসব জায়গায় জনসমাগম হয় এসব জায়গায় র‍্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের মোবাইল পেট্রোলিং এবং ফুট স্টার্টিং টহল ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি চলমান আছে এবং এই কার্যক্রমটা এবার অনেক জোরদার করা হয়েছে। পাশাপাশি আমাদের যে সন্ত্রাস ও মাদকবিরোধীসহ অন্যান্য যে কোনো অপরাধের বিষয়ে অভিযান আমাদের অব্যাহত আছে।

র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, আমাদের সাইবার ক্রাইম গুজব ও উসকানি প্রতিরোধের জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক মনিটর করছে। যে কোনো অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করছি। এবারের ঈদ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে বলে আমি আপনাদের আশ্বস্ত করছি।

আমাদের ঠিকানা নিউজ। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীটাকে বরাবরের জন্য বদলে দিয়েছিল।

জাতীয় ঈদ মাঠে সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার।

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে