, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়।

  • প্রকাশের সময় : ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৮৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী।

রাজশাহীর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে আজ বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় পবার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে দারুশার সরিষাকুড়ি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে পবা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের উপস্থিতিতে কর্ণহার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন,“বীর মুক্তিযোদ্ধা

শামসুজ্জোহা ছিলেন ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন সাহসী যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্থানীয়দের কাছে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা দেশের স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের অবদানেই আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

”জানাজায় আরও উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সোহেল রানা, আব্দুস সালাম মাস্টার, সাবেক যুবদল নেতা মাজদার রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমাদের ঠিকানা নিউজ। 

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়।

প্রকাশের সময় : ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬