, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র। ধর্ষণে সাক্ষী হওয়া নারীর মাকে এসিড নিক্ষেপ। বাগেরহাট এক ব্যবসায়িকে গুলি করে হত্যা। জনপ্রিয় অভিনেতা মাহফুজের মা চলে গেলেন না ফেরার দেশে। পাকিস্তান জয় দিয়ে উল্লসিত বাংলাদেশ, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন। ঈদে গরুর মাংস তৈরী করার নিয়ম। দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত। প্রধান মন্ত্রীর ২৮ দিনের পদক্ষেপ।

ঈদে গরুর মাংস তৈরী করার নিয়ম।

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ১২ পড়া হয়েছে

রেসিপি ঠিকানা।

গরুর মাংস ২ কেজি, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া ২ চা–চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, রাঁধুনিগুঁড়া ১ চা–চামচ, কালো গোলমরিচগুঁড়া ১ চা–চামচ, গরম মসলার গুঁড়া ১ চা–চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা–চামচ, দারুচিনি ৪ টুকরা, ছোট এলাচ ৬টি, বড় এলাচ ২টি, লবঙ্গ ৬টি, আস্ত কালো গোলমরিচ আধা চা–চামচ, স্টার অ্যানিস ২টি, তেজপাতা ৩টি, লবণ স্বাদমতো, তেল দেড় কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ ও পেঁয়াজ বেরেস্তা ১ কাপ।

প্রস্তুত প্রণালি:
প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি পাত্রে মাংসের সঙ্গে আদাবাটা, রসুনবাটা, মরিচগুঁড়া, হলুদগুঁড়া, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, রাঁধুনিগুঁড়া, কালো গোলমরিচগুঁড়া, গরম মসলার গুঁড়া, জায়ফল–জয়ত্রী গুঁড়া ও লবণ মিশিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে।

এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, আস্ত গোলমরিচ, স্টার অ্যানিস ও তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে হালকা বাদামি করে নিতে হবে।

এরপর মেরিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে হবে। মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে এলে আবার ভালো করে নাড়তে হবে যাতে মসলা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়।

মাংস নরম হয়ে এলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কম আঁচে ভুনতে হবে। ধীরে ধীরে কষাতে কষাতে মাংসের রং গাঢ় কালচে হয়ে এলে নামিয়ে নিতে হবে।গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করলে গরুর কালাভুনা সবচেয়ে ভালো লাগে।

আমাদের ঠিকানা নিউজ। 

ইসরাইলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র।

ঈদে গরুর মাংস তৈরী করার নিয়ম।

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে