, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান। রাঙামাটি বধির বিদ্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। এলএনজি খাতে বিনিয়োগ বাংলাদেশকে ঝুঁকিতে ফেলবে: জিইএম। ইদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীতে পুলিশের পদক্ষেব। রাঙামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী গড়তে ট্যুর গাইডদের ভেস্ট প্রদান করলেন হাবীব আজম। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের নির্দেশ ব্যাংক কর্মকর্তাদের। ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার।

ইদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীতে পুলিশের পদক্ষেব।

  • প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে
  • ১০ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

আসন্ন পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীতে আইনশৃঙ্খলা রিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিটিসি) ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশের জোরালো তৎপরতার ফলে রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিয়মিত অভিযান ও নজরদারির কারণে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ অনেকাংশে কমে এসেছে। ঈদ উপলক্ষে নগরের বাস টার্মিনাল, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা সদস্য, সোয়াট পুলিশ দায়িত্ব পালন করছে।

গাজিউর রহমান আরও বলেন, ইদযাত্রাকে স্বস্তিদায়ক করতে পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। সবার সম্মিলিত সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা গেলে ইদযাত্রায় সম্ভাব্য ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে। এ ছাড়া ইদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

এদিকে রাজশাহী জেলা পুলিশের আটটি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ইদকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, বাজার ও জনসমাগমস্থলে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

সাবিনা ইয়াসমিন বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। ইদের সময় যাতে ছিনতাই, চাঁদাবাজি বা অতিরিক্ত ভাড়া আদায়ের মতো ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও কার্যকলাপের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ইদ উদযাপন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

আমাদের ঠিকানা নিউজ। 

রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ।

ইদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীতে পুলিশের পদক্ষেব।

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে