, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার। ব্যয় বৃদ্ধি ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কারণে অনিশ্চয়তায় পড়েছে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প। দেশের প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন। কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধান মন্ত্রী। হাদীর প্রধান ২ আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার। ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল। রাজশাহীতে ১৩ টি মামলার আসামি মিলন গ্রেফতার। ভোর হতে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান স্বাধীনতা দিবস উপলক্ষে কোন আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী।

দেশের প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন।

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ৯ পড়া হয়েছে

মেজবাহ উদ্দীন: ঢাকা।

জ্বালানি তেল সরবরাহকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে দেশের প্রধান প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী বিভিন্ন ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ী, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো।এসব স্থাপনা ‘কেপিআই’ হিসেবে চিহ্নিত হওয়ায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আমাদের ঠিকানা নিউজ।

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার।

দেশের প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন।

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে