, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর।

  • প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ পড়া হয়েছে

কাজী জাহাঙ্গীর :চট্রগ্রাম।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার সময় মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ি বহরের সঙ্গে অটোরিকশার ধাক্কা।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় একটি অটোরিকশার সঙ্গে বহরের একটি গাড়ির সংঘর্ষ হয়।সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভিআইপি প্রোটোকল চলাকালে হঠাৎ অটোরিকশাটি গাড়ির সামনে চলে এলে দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

আমাদের ঠিকানা।

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর।

প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬