, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি। রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী আইনজীবীর। ৩৮ হাজার মামলায় ৯ কোটি টাকা জরিমানা। এমপি হতে হান্নান মাসউদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন। মিয়ানমারের অভ্যন্তরে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে এক কিশোর নিহত। নতুন এক ঐতিহাসিক অর্জন যোগ হলো লিওনেল মেসির। স্বেচ্ছায় প্রেমের টানে ঘর ছেড়ে সংসার পেতেছে বলে পুলিশের তদন্তে। মেক্সিকোর তরুণ তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। প্রধান মন্ত্রীর সঙ্গে ইউএনডিপির সাক্ষাৎ। আবারও কমেছে স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট।

পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব।

  • প্রকাশের সময় : ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ পড়া হয়েছে

নিউজ ডেস্ক।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘পাশা’ (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট) নামে একটি দেশি সংস্থাকে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সংস্থাটি ‘নামসর্বস্ব’ বলে শুক্রবার প্রতিবেদন ছেপেছে দৈনিক প্রথম আলো। ‘এক ব্যক্তি নির্ভর’ এ সংস্থাটি একাই ১০ হাজারের বেশি পর্যবেক্ষক দেবে- এমন তথ্য তুলে ধরে সেই প্রতিবেদনে বলা হয়, সৈয়দ হুমায়ুন কবীর নামে একজনই ‘পাশা’র সবকিছু। লোকবল বলতে কেবল তিনিই। নিজের বাড়ির এক কক্ষ বানিয়েছেন কার্যালয়।

এমন সংস্থার ১০ হাজারের বেশি পর্যবেক্ষক নিয়োগের খবর নিয়ে আলোচনার মধ্যে ইসি কার্ড বিতরণ স্থগিত করেছে বলে শনিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আজাদ মজুমদার বলেন, “আজকের বৈঠকে নির্বাচন কমিশনের সচিব এ বিষয়ে (পাশা) অবহিত করে বলেন, সংবাদমাধ্যমে দেখা গেছে পাশা নামে একটি এনজিও দাবি করেছে যে তারা ১০ হাজার নির্বাচনি পর্যবেক্ষক নিয়োগ দেবে। বিষয়টি জানার পর নির্বাচন কমিশন তাদের সম্পর্কে খোঁজখবর নেয়। যাচাইবাছাই করে তাদের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আপাতত তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখা হয়েছে।”

তবে এখন পর্যন্ত ওই এনজিওটির কোনো ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা না পাওয়ার’ তথ্য দিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে।সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ও বাহিনী মোতায়েন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার বরাতে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, “বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা চলমান নির্বাচনি প্রচারণা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা ভাষায়, ‘সারা দেশে অত্যন্ত উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনি প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও লক্ষ্য করা যাচ্ছে না। এটি আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন’।

আমাদের ঠিকানা।

রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি।

পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব।

প্রকাশের সময় : ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬