
স্পোর্টস ডেস্ক।
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলবে বলে শিলমোহর দিয়েছে পাকিস্তা বোর্ড। তবে পাক সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর জল্পনা চলছিল পাকিস্তানও সরে দাঁড়াতে পারে। কিন্তু বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। তাই ধরি মাছ না ছুঁই পানি নীতি নিল পিসিবি। পুরো বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন বাবর আজমরা। তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের ‘পাশে’ দাঁড়িয়ে শুধু ভারতের ম্যাচ বয়কট করছে মহসিন নকভির পাক বোর্ড।
amadertikana.com




















