
স্পোর্টসডেস্ক।
টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান সরকারিভাবে ঘোষণা না হলেও পাক বোর্ড এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেই খবর। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট কোনও দলকে এইভাবে বয়কট করার সিদ্ধান্ত ক্রিকেটীয় স্বার্থ এবং আদর্শের বিরোধী। আইসিসির কথায়, পাক বোর্ডের এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়বে। তাহলে কি পাকিস্তানকে শাস্তি দিতে চলেছে আইসিসি।
আমাদের ঠিকানা নিউজ।




















