, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের “এস ড্রাইভ”অভিযানে ৭০৫ জন গ্রেফতার স্কুলে ভর্তি নেওয়া হবে পরিক্ষার মাধ্যমে:শিক্ষামন্ত্রী বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ উড়োজাহাজের উদ্যোগ। র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ। জাবি লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার। লিখিত বক্তব্য পাঠ করার রেওয়াজ নেই উল্লেখ করে সংসদ সদস্যদের সতর্ক। আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুকে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার। ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক। মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।

স্কুলে ভর্তি নেওয়া হবে পরিক্ষার মাধ্যমে:শিক্ষামন্ত্রী

সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি থাকছে না। তিনি বলেন, স্কুলে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। বৃত্তি পরীক্ষা নেওয়া হবে আগের মতো।

আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হল। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা আনব না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহুদিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা করা হবে।

মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলার ন্যায়, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। সরকার ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।

আমাদের ঠিকানা নিউজ 

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের “এস ড্রাইভ”অভিযানে ৭০৫ জন গ্রেফতার

স্কুলে ভর্তি নেওয়া হবে পরিক্ষার মাধ্যমে:শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে