, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের প্রতিনিধির সরকারের বৈঠক। শুরুটাই ভালো হয়নি না বাংলাদেশের। রাজধানীসহ সারাদেশেই গরম বাড়তে শুরু করেছে। তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা : ইরান। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন কোনক্রমেই বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান। রাঙামাটি বধির বিদ্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের প্রতিনিধির সরকারের বৈঠক।

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ১৫ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষই।

শুক্রবার (১৩ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে দুই মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বিষয়টি দেখছে। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং শিগগিরই ভালো কোনো অগ্রগতি হবে বলে আশা করছি।

সরকার যে স্লোগান ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের ভোট পেয়েছে ‘সবার আগে বাংলাদেশ’- সেই চেতনা থেকেই সব সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা সংক্রান্ত চুক্তিতে কয়েকটি চার্জ ও অন্যান্য বিষয় নিয়ে কিছু জটিলতা ছিল। এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বিষয়গুলো নিয়ে বাংলাদেশ পক্ষ তাদের প্রস্তাব দিয়েছে এবং জাপানও তাদের প্রস্তাব তুলে ধরেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আলোচনায় উভয় পক্ষই এমন একটি সমাধানের দিকে যেতে চায়, যা বাংলাদেশের জন্য ভালো হবে। আগের কিছু চুক্তিতে যে ধরনের ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল, সেগুলো সংশোধন করে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করতে সরকার কাজ করছে। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপান পক্ষ বাংলাদেশের দেয়া প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত সংশোধিত প্রস্তাব দেয়ার কথা জানিয়েছে। সেই প্রস্তাব পাওয়ার পর আবারও আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, এই বৈঠকের পর জাপানের সঙ্গে কাজের জটিলতা কাটবে।

আমাদের ঠিকানা নিউজ।

ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের প্রতিনিধির সরকারের বৈঠক।

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে