, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাঙামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী গড়তে ট্যুর গাইডদের ভেস্ট প্রদান করলেন হাবীব আজম। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের নির্দেশ ব্যাংক কর্মকর্তাদের ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার। ব্যয় বৃদ্ধি ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কারণে অনিশ্চয়তায় পড়েছে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প। দেশের প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন। কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধান মন্ত্রী। হাদীর প্রধান ২ আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার। ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল।

ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের নির্দেশ ব্যাংক কর্মকর্তাদের

  • মো:তৌহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১১ পড়া হয়েছে

 বুধবার জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি অনুসরণ করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যানবাহনের জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থা অনুসরণ করতে হবে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত বা পরিহার করতে হবে।

এ ছাড়া ব্যাংক ভবনের আলোকসজ্জা এবং প্রচারণামূলক বৈদ্যুতিক ডিজিটাল বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ জেনারেটরে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আমাদের ঠিকানা নিউজ

রাঙামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী গড়তে ট্যুর গাইডদের ভেস্ট প্রদান করলেন হাবীব আজম।

ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের নির্দেশ ব্যাংক কর্মকর্তাদের

প্রকাশের সময় : ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬