, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩। প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ জনকে পূর্ন বন্টন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস আটক। প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেদ্ধ ঘোষণা। যোগ্য নেত্রী গোলতাজ বেগমকে, চট্টগ্রাম মহানগর থেকে মনোনীত করার আহ্বান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। কালামিয়াবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ও ইফতার সামগ্রী না পেয়ে হালি হাতে ফিরলেন অসহায় মানুষগুলো। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন: মোস্তাকুর রহমান। কারওয়ান বাজারে ট্র্যাফিক সিগন্যালে রাষ্ট্র পতি।

বিগত ১৬ বছরের অন্যায়, জুলুম ও নির্যাতনের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ১৫৪ জনকে শাস্তির সিদ্ধান্ত।

  • প্রকাশের সময় : ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ১১১ পড়া হয়েছে
নিউজ ডেস্ক।
সোমবার, ৪ আগস্ট, ২০২৫
বিগত ১৬ বছরের অন্যায়, জুলুম ও নির্যাতনের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ১৫৪ জনকে শাস্তির সিদ্ধান্ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসন।আজ সোমবার বিচারের জন্য গঠিত গণতদন্ত কমিশনের রিপোর্ট এ তথ্য প্রকাশিত হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো হেলাল উদ্দীন।এর আগে গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩২৮ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সূত্রে জানা যায়, গতবছর ৪ আগস্ট ‘শেখ হাসিনাতেই আস্থা’ স্লোগানে শান্তি মিছিলে যোগদান এবং গণ অভ্যুত্থান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর জুলুম ও নির্যাতনের অভিযোগ এবং বিগত ১৬ বিছরে বাকৃবিতে বিচার না হওয়া অসংখ্য অভিযোগের ভিত্তিতে এই শাস্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের শাস্তির মধ্যে অন্যতম বাকৃবির ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ও সাধারণ সম্পাদকের সনদ বাতিল করা হয়েছে।
২০২২ সালে ২৩ ডিসেম্বর আশরাফুল হক হলে বিকাল ৫ টা থেকে মধ্যরাত পর্যন্ত চারজন শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে অমানবিক শারীরিক নির্যাতনকারী ১৮ জনকে শিক্ষার্থী, ২জন শিক্ষক ও ১ জন কর্মচারীকে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৩ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ১৫ জনের সনদপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ১ জন শিক্ষককে নিম্নপদে অবনমন, আরেকজন শিক্ষকের বেতন বৃদ্ধি স্থগিত এবং একজন কর্মকর্তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া শাস্তিপ্রাপ্ত আরও ৫৭ জন শিক্ষকের মধ্যে শিক্ষকদের মধ্যে ৬ জনকে বরখাস্ত, ১২ জনকে অপসারণ, ৮ জনকে নিম্নপদে অবনমন এবং ৩১ জনকে তিরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তাদের মধ্যে ৮ জনকে বহিষ্কার, ৮ জনকে অপসারণ, ৭ জনকে তিরস্কার এবং ১ জনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মচারীদের মধ্যে ২ জনকে বরখাস্ত এবং ১৯ জনকে তিরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ৭ জনকে আজীবন বহিষ্কার এবং ২৪ জনের সনদপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩।

বিগত ১৬ বছরের অন্যায়, জুলুম ও নির্যাতনের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ১৫৪ জনকে শাস্তির সিদ্ধান্ত।

প্রকাশের সময় : ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫