
ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম (William B. Milam) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) মৃত্যুবরণ করেছেন। তিনি ৮৯ বছর বয়সী ছিলেন।
অবসরপ্রাপ্ত এই কূটনীতিক ১৯৯০ থেকে ১৯৯৩ পর্যন্ত বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর অপারেশন সি অ্যাঞ্জেল এর মতো মানবিক উদ্যোগে তার অবদান বহুল প্রশংসিত হয়েছে।
মাইলামের মৃত্যুর খবরটি তার মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলাম এর ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেন বাংলাদেশের মেক্সিকোস্থ রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।ঢাকায় নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মাইলামের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, তার নিষ্ঠাবান নেতৃত্ব, মানবিক সহায়তা এবং কূটনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের অগ্রগতি সুদৃঢ় হয়েছে।
মাইলাম অবসরগ্রহণের পরও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনীতি ও মানবাধিকার বিষয়ে ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশে তার সম্পর্ক ও অবদান বহু সম্মান ও শ্রদ্ধার দাবি রাখে।তার পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন কূটনৈতিক মহল ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আমাদের ঠিকানা।


























