, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩। প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ জনকে পূর্ন বন্টন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস আটক। প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেদ্ধ ঘোষণা। যোগ্য নেত্রী গোলতাজ বেগমকে, চট্টগ্রাম মহানগর থেকে মনোনীত করার আহ্বান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। কালামিয়াবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ও ইফতার সামগ্রী না পেয়ে হালি হাতে ফিরলেন অসহায় মানুষগুলো। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন: মোস্তাকুর রহমান। কারওয়ান বাজারে ট্র্যাফিক সিগন্যালে রাষ্ট্র পতি।

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের।

  • প্রকাশের সময় : ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৪৭ পড়া হয়েছে

facebook sharing button

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে শিল্প কাঁচামাল হিসেবে এলপিজি আমদানিতে বড় ধরনের নীতি সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরবর্তীতে গার্হস্থ্য ব্যবহারের জন্য সিলিন্ডারে বোতলজাত করা হয়। ফলে এলপিজি আমদানির পর সংরক্ষণ, বোতলজাতকরণ এবং সংশ্লিষ্ট পরিচালন কার্যক্রম সম্পন্ন করতে স্থানীয় আমদানিকারকদের একটি নির্দিষ্ট সময় প্রয়োজন হয়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, এলপিজি সরবরাহকারী বা ক্রেতার ঋণের অধীনে আমদানির জন্য যোগ্য একটি শিল্প কাঁচামাল হিসেবে বিবেচিত হবে। সে অনুযায়ী, সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ব্যবহারের শর্তে এলপিজি আমদানির অনুমতি দেয়া যেতে পারে।

এছাড়া, সরবরাহকারীদের কাছ থেকে ট্রেড ক্রেডিট গ্রহণের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে-প্রযোজ্য বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি ও বিচক্ষণ ঋণনীতির আওতায় বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ক্রেডিট সুবিধা নেয়ার ব্যবস্থা করতে। একই সঙ্গে বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও গ্রহণ করা যেতে পারে।

আমাদের ঠিকানা।

২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩।

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের।

প্রকাশের সময় : ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬