
কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
নগরীর কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে ভোরে ঝটিকা মিছিল করার সময় ব্যানারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ২০ ফেব্রুয়ারী সকাল ৬টায় কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করার সম কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আটক করেছেন করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ভোরে রাইফেল ক্লাবের সামনে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল শুরু করলে পুলিশ দ্রুত উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন সদস্যকে ব্যানারসহ গ্রেফতার করে।আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আমাদের ঠিকানা।

























