
আজ বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি বলেছে, ৯ এপ্রিল রাত থেকে ১৩ এপ্রিল পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে।
কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ চলায় আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মো:তৌহিদুল ইসলাম 

















