ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ।আজ রবিবার আদালতের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।”
এদিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়।
গত ৮ মার্চ তাদের বাংলাদেশ সীমান্তসংলগ্ন বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশের দাবি, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সেখানে আত্মগোপন করেছিলেন এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
আমাদের ঠিকানা নিউজ।