স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমদ জানিয়েছেন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবছর সারাদেশে আলোকসজ্জা করা হলেও এ বছর উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।
আজ (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, কৃচ্ছতাসাধন করার লক্ষ্য এই সিদ্ধান্ত। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করা হয় এসব প্রোগ্রামে সে জন্য আমরা সবার সাথে মিটিং করেছি। তাছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিরাপত্তা বিষয়গুলো আমরা দেখে থাকি।
তিনি আরও বলেন, ২৬ মার্চ সাভার স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পনের সময় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সেই সাথে যাতায়ত সহজিকরণ করা যায় এই বিষয়গুলো আমরা দেখছি।