, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা। ইলেকট্রিক ভেহিকেল–ইভি) সেবা চালু করা হয়েছে।আজ  যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। কক্সবাজার জেলা পর্যায়ে ‘জরুরি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন। নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন ফোন পিক্সেল ১০এ এসেছে ভারতের রাহুল অরুণোদয় ব্যানার্জি ও জুবিন গার্গ, দুজনের কেউই আর বেঁচে নেই। রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। লাইসেন্স ছাড়া কিংবা লাইসেন্সে নির্ধারিত শ্রেণির বাইরে ভিন্ন ধরনের যান চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান: বিআরটি এ। কক্সবাজার সদরের মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত। রাজধানীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ৫ জনের মরদেহ উদ্ধার।

সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা।

  • প্রকাশের সময় : ৩৫ মিনিট আগে
  • ২ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।

শোবিজ অঙ্গনে আলোচনা আর সমালোচনা দুই-ই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সেই সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনাহাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও নেতিবাচক মন্তব্য নিয়ে কথা বলেছেন তিনি।

উপস্থাপনার নতুন অভিজ্ঞতায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, ‘না, আমি প্রস্তুত ছিলাম না। কারণ আমি তো জানি না যে আসলে কীভাবে মানুষ রিঅ্যাক্ট করবে। আর যারা নেতিবাচক কথা বলে, তারা সংখ্যায় খুব কম। এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না?’

তার কথায়, ‘আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে খুশি করতে পারবেন না ১০০%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকব? আমি একটা নতুন কাজ এক্সপেরিয়েন্স করব না? অফকোর্স আমি করব।’

সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই বড় করে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষ্যমতে, অধিকাংশ মানুষই তার কাজের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, ‘আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে এই যে আপনারা বলছেন, ভালো হয়েছে। আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাকে যদি কোনো নির্মাতা বলে যে, এই ক্যারেক্টারটা করতে হবে যে ক্যারেক্টারটা আসলে বাইক চালাতে হবে… অথচ আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারিই না! এখন যদি সে আমার ওপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে- আচ্ছা, এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটাও আমার জন্য খুবই নতুন ছিল।’

আমাদের ঠিকানা নিউজ।

জনপ্রিয়

সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা।

সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা।

প্রকাশের সময় : ৩৫ মিনিট আগে