, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম চন্দ্র তালুকদার নামে ১ জনের মৃত্যু। সরকারি বেসরকারি স্কুলে ভর্তিতে থাকছে না লটারি, আসছে নতুন ভর্তি ব্যবস্থা। বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা: প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়। সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক। ইসরাইলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র। ধর্ষণে সাক্ষী হওয়া নারীর মাকে এসিড নিক্ষেপ। বাগেরহাট এক ব্যবসায়িকে গুলি করে হত্যা। জনপ্রিয় অভিনেতা মাহফুজের মা চলে গেলেন না ফেরার দেশে। পাকিস্তান জয় দিয়ে উল্লসিত বাংলাদেশ, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থান।

সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক।

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতি মুজাহিদ। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ফেরার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, এমপিকে বহনকারী মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় এমপি আতিক মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এমপি ড. আতিক মুজাহিদের সহকারী আকরাম হোসাইন বলেন, ‘আতিক মুজাহিদ ভাইকে সঙ্গে নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই। ভোরে কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বেপরোয়া ট্রাক লেন পরিবর্তন করে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি।’তবে এ বিষয়ে জানতে এমপি আতিক মুজাহিদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আমাদের ঠিকানা নিউজ। 

কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম চন্দ্র তালুকদার নামে ১ জনের মৃত্যু।

সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক।

প্রকাশের সময় : এক ঘন্টা আগে