ফটিকছড়ি উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্য হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তার ছেলে মুহাম্মদ আরিফ (১৮)। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে আমতল এলাকায় দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও সেনাবাহিনীর পরিস্থিতিতে কিছুটা শান্ত হয়। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে।
amardesh24.com