নিজস্ব প্রতিবেদক।
মামলার শুনানি শেষে আদালত থেকে নামানোর সময় হুড়াহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে যান সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় কয়েকজন নারী পুলিশ সদস্যও পড়ে যানআজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর সিঁড়িতে এ ঘটনা ঘটে। ৬০ বছর বয়সী শিরীন শারমিন ব্যথায় চিৎকার করলে তাকে দ্রুত টেনে তোলা হয়।
এর আগে ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। লালবাগ থানা-এর একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
দুপুরে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহসীন উদ্দীন তার দুই দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানির সময় প্রায় ২০ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন শিরীন শারমিন। এ সময় তাকে বিষণ্ণ ও নীরব দেখা যায়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনি এলাকায় এক মিছিলে হামলার ঘটনায় এ হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
আমাদের ঠিকানা।