, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাল রাত হতে ইন্টারনেটের সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে। মামলার শুনানি শেষে আদালত থেকে নামানোর সময় সিঁড়িতে পড়ে যান সাবেক স্পিকার ড, শিরিন। বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ নাসা শ্রমিকদের। জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না বললেন জ্বালানিমন্ত্রী সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা। ইলেকট্রিক ভেহিকেল–ইভি) সেবা চালু করা হয়েছে।আজ  যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। কক্সবাজার জেলা পর্যায়ে ‘জরুরি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন। নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন ফোন পিক্সেল ১০এ এসেছে ভারতের রাহুল অরুণোদয় ব্যানার্জি ও জুবিন গার্গ, দুজনের কেউই আর বেঁচে নেই।

ভারতের রাহুল অরুণোদয় ব্যানার্জি ও জুবিন গার্গ, দুজনের কেউই আর বেঁচে নেই।

  • প্রকাশের সময় : ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২০ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।

পিয়া রে, পিয়া রে, কাঁদে হিয়া রে—  ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার আইকনিক এই গানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা দুই শিল্পী রাহুল অরুণোদয় ব্যানার্জি ও জুবিন গার্গ, এখন দুজনের কেউই আর বেঁচে নেই।আশ্চর্যের বিষয় হলো, এই দুই তারকারই মৃত্যু হয়েছে জলে ডুবে। তাদের এই সলিল সমাধি পরিণত হয়েছে বড় আক্ষেপে, শোকে।

বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ থেকে শুরু করে টলিউডের ‘বোঝেনা সে বোঝেনা’, ‘মন মানে না’ কিংবা ‘পিয়া রে’—এই গানগুলোর পরতে পরতে মিশে আছে নব্বই দশক ও জেনজিদের আবেগ। এই গানগুলোর জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন প্রয়াত জুবিন গার্গ। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পানিতে নেমে ডুবে মারা যান আসামে জন্ম নেওয়া এই গায়ক। শুরুতে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে সিঙ্গাপুরের আদালত এটিকে নিছক দুর্ঘটনা বলেই নিশ্চিত করে। জুবিনের সেই আকস্মিক মৃত্যুতে ভারতবর্ষের পাশাপাশি কেঁদেছিল বাংলাদেশের অসংখ্য ভক্তও।

জুবিনের মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই এবার ওপার বাংলা থেকে এল আরও এক দুঃসংবাদ। গত বুধবার (২৯ মার্চ) দিঘার তালসারি সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তিনি।

দুই শিল্পীর মৃত্যুর মধ্যে সময়ের কিছুটা ব্যবধান থাকলেও ঘটনাপ্রবাহে রয়েছে এক অদ্ভুত ও বিষাদময় মিল। দুজনকেই কেড়ে নিয়েছে জল। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘পিয়া রে’-তে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন সদ্য প্রয়াত রাহুল, আর নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন জুবিন গার্গ। প্রিয় চ্যাটার্জির কথায় এবং জিৎ গাঙ্গুলীর সুরে কৈশোরের প্রেম, অপূর্ণতা আর আবেগের প্রতীক হয়ে ওঠা এই গানটি মিশে গিয়েছিল শ্রোতা-দর্শকদের মনে।

সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়াতেও এক বিষণ্ণ হাহাকার। এক নেটিজেন গানটির কাটপিস শেয়ার করে লিখেছেন, ‘জুবিনের পর আজ রাহুলও চলে গেল, আর থেকে গেল শুধু এই কালজয়ী গানটা। ১৯৮৩ থেকে শুরু হওয়া রাহুলের এই সফর যেন চিরদিনই আমাদের মনে থেকে যাবে।’  অন্য এক ভক্তের কণ্ঠে ঝরে পড়েছে নিয়তির নিষ্ঠুর পরিহাসের কথা, ‘জুবিন এবং রাহুল, কেউই নেই আজ। দুজনেই বিলীন হলো সেই অতল সমুদ্রে।’

এই ‘পিয়া রে’ গানটিই দিয়ে রাহুল-জুবিন, দুজনের ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল; দীর্ঘ সময় দর্শকের কাছে তাদের একসঙ্গে স্মরণীয় করে রেখেছিল। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, এই গানের পর্দার মুখ ও নেপথ্যের কণ্ঠ দুজনেরই মৃত্যু হলো ‘জলে ডুবে’। জনপ্রিয় এই দুই তারকার দুই বাংলার ভক্তদের মাঝে এখন এসব নিয়েই আক্ষেপ।

আমাদের ঠিকানা নিউজ।

জনপ্রিয়

কাল রাত হতে ইন্টারনেটের সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে।

ভারতের রাহুল অরুণোদয় ব্যানার্জি ও জুবিন গার্গ, দুজনের কেউই আর বেঁচে নেই।

প্রকাশের সময় : ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬