নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।
পটিয়ার আলোচিত সোহেল (৩৬) হত্যার প্রধান আসামি মো, কায়েস (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।১ ফেব্রুয়ারী রবিবার রাতে নগরীর বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম তাকে গ্রেফতার করেন।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো: আশরাফুজ্জামান। গ্রেফতার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল ২০২২ সালের ২২ এপ্রিল খুন হন।এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর মোহাম্মদ কায়েস গ্রেফতার হলেও পরবর্তীতে সে জামিনে বের হয়।
বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেফতার করেছে। যেহেতু মামলা পটিয়া থানায় সে কারণে আসামিকে পটিয়া থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমাদের ঠিকানা নিউজ।