প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ৮:৫৪ পি.এম
নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে।
দেশে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছ সরকার।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দর অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান মূল্য ১ হাজার ৫২৮ টাকা। এর আগে সর্বশেষ ২ জুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
amadertikana.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত