, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন: মোস্তাকুর রহমান। কারওয়ান বাজারে ট্র্যাফিক সিগন্যালে রাষ্ট্র পতি। মবের আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখবো : অতিরিক্ত পুলিশ কমিশনার। আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ডিএমপি নতুন কমিশনার কে হচ্ছেন। পিলখানা ট্র্যাজেডি, আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের। পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ। দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ডিএমপি নতুন কমিশনার কে হচ্ছেন।

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ২ পড়া হয়েছে
নিউজ ডেস্ক।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর অব্যাহতির আবেদনের পর নতুন কমিশনার কে হচ্ছেন; তা নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে-বাইরে জোর আলোচনা শুরু হয়েছে।পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান।

তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।জানা গেছে, আগামী ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগেই অব্যাহতির আবেদন করায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা তীব্র হয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত সরদার নূরুল আমিনের নাম সম্ভাব্য ডিএমপি কমিশনার হিসেবে আলোচনায় রয়েছে।তিনি পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনের অভ্যন্তরে তার নাম নিয়েই বেশি আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এদিকে আরেকটি সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নামও নতুন ডিএমপি কমিশনার হিসেবে বিবেচনায় আসতে পারে। এছাড়া আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম নিয়েও আলোচনা চলছে।তবে এখনো এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বা সরকারিভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।আমাদের ঠিকানা।

নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন: মোস্তাকুর রহমান।

ডিএমপি নতুন কমিশনার কে হচ্ছেন।

প্রকাশের সময় : এক ঘন্টা আগে