রাজধানীতে বাংলাদেশ নৌ বাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি সেখানে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।প্র ধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় তিনি শিশুদের মাথায় হাত বুলিয়ে ও হাসিমুখে কথা বলে তাদের উৎসাহ দেন। শিশুদের মুখেও ছিল হাসি। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। অন্য মুসল্লিরাও আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। সময় কয়েকজন শিশু রোজা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।