নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা।
টেকসই বাঁধ চাই, নিরাপদে বাঁচতে চাই’ ও ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গোমতীর ভাঙন করো শেষ’ এই শ্লোগানে গোমতী নদীর টেকসই বাঁধ নির্মাণ ও পাকাকরনের দাবীতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধনকরেছে বন্যায় ক্ষতিগ্রস্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী।
শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচংয়ের মিথিলাপুর খেয়াঘাট গোমতী বেড়ী বাধে মানববন্ধনে কুমিল্লা- ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ তানভীর হোসেন, বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
গোমতী নদীর বেড়িবাঁধ উঁচু ও পাঁকাকরন, ভাঙন রোধে ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন দাবীতে সহশ্রাধিক মানুষ মানববন্ধনে উপস্থিত হয়।
সটঃ হাজী জসিম উদ্দিন, সংসদ সদস্য, কুমিল্লা- ৫
আমাদের ঠিকানা নিউজ।