, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের প্রতিনিধির সরকারের বৈঠক। শুরুটাই ভালো হয়নি না বাংলাদেশের। রাজধানীসহ সারাদেশেই গরম বাড়তে শুরু করেছে। তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা : ইরান। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন কোনক্রমেই বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান। রাঙামাটি বধির বিদ্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।

কোনক্রমেই বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

কোনক্রমেই বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম এবং আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, জ্বালানি মন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে, জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই এবং জ্বালানি সংকটে পরিবহন সংকট হওয়ারও কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে। সেই লক্ষ্যেই সরকার রেল যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য কাজ করছে।

ঈদযাত্রার চ্যালেঞ্জের বিষয়ে মন্ত্রী জানান, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।

আমাদের ঠিকানা নিউজ 

ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

কোনক্রমেই বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

প্রকাশের সময় : ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬